তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে। আজ শনিবার সকাল ৮টা ১৫ মিনিটে ড্রুক এয়ারের একটি বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। বিমানবন্দরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তাকে স্বাগত জানান।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, ঢাকায় পৌঁছার পর বিমানবন্দরের
ভিআইপি লাউঞ্জে একটি সংক্ষিপ্ত বৈঠক করেন ড. ইউনূস ও শেরিং টোবগে। এ সময় প্রধানমন্ত্রী
টোবগে গতকালের ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ও প্রাণহানির বিষয়ে খোঁজখবর নেন, এবং নিহতদের
পরিবারের প্রতি সমবেদনা জানান। প্রেস উইং জানিয়েছে, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগেকে
১৯ বার তোপধ্বনির এবং গার্ড অফ অনার প্রদান করা হয়। তাকে দেওয়া হয় লালগালিচা সংবর্ধনা।
AMDADUL HOQUE BHUIA