জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) এক হাজার ৯৮৮ কোটি সাত লাখ টাকা ব্যয়ে মোট ১৩টি প্রকল্পের অনুমোদন দিয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়।
প্রকল্পগুলোর অর্থায়নে ঋণ হিসেবে পাওয়া যাবে ৫৩ কোটি ২ লাখ টাকা, সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে ৫০ কোটি টাকা এবং বাকি অর্থ সরকারি কোষাগার থেকে প্রদান করা হবে।
অনুমোদিত ১৩টি প্রকল্পের মধ্যে নতুন ৩টি, সংশোধিত ৭টি এবং ব্যয় না বাড়িয়ে মেয়াদ বৃদ্ধির ৩টি প্রকল্প রয়েছে।
অনুমোদিত প্রকল্পগুলোর তালিকায় রয়েছে—
-
কৃষি মন্ত্রণালয়: পিআরও-অ্যাক্ট বাংলাদেশ: রেজিলিয়েন্স স্ট্রেন্থেনিং থ্রু এগ্রি-ফুড সিস্টেমস ট্রান্সফর্মেশন ইন কক্সবাজার প্রকল্প।
-
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়: গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসইকরণের লক্ষ্যে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ (২য় পর্যায়) – প্রস্তাবিত ৩য় সংশোধন।
-
পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়: খুলনা বিভাগ পল্লী অবকাঠামো উন্নয়ন (৩য় সংশোধন), জামালপুর শহরের নগর স্থাপত্যের পুনঃসংস্কার ও সাংস্কৃতিক কেন্দ্র উন্নয়ন (৩য় সংশোধিত) এবং গাজীপুর সিটি কর্পোরেশনের ০১–০৫ নম্বর জোনের রাস্তা, নর্দমা ও ফুটপাত নির্মাণ (৩য় সংশোধিত) প্রকল্প।
-
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়: উত্তরা লেক উন্নয়ন (১ম সংশোধিত) প্রকল্প।
-
পররাষ্ট্র মন্ত্রণালয়: অস্ট্রেলিয়ার ক্যানবেরায় বাংলাদেশ চ্যান্সারি ভবন নির্মাণ প্রকল্প।
-
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়: কিশোরগঞ্জ (বিন্নাটি)–পাকুন্দিয়া–মির্জাপুর টোক জেলা মহাসড়ক উন্নয়ন (১ম সংশোধিত) প্রকল্প।
-
শিল্প মন্ত্রণালয়: বিএসটিআইয়ের পদার্থ ও রসায়ন পরীক্ষণ ল্যাবরেটরির সম্প্রসারণ ও আধুনিকায়ন প্রকল্প।
-
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়: ঘোড়াশাল ৩য় ইউনিট রি-পাওয়ারিং (২য় সংশোধিত) প্রকল্প।
-
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়: পাবনার মানসিক হাসপাতালকে আন্তর্জাতিক মানসম্পন্ন মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে রূপান্তর প্রকল্প।
-
রেলপথ মন্ত্রণালয়: বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চলের লেভেল ক্রসিং গেটসমূহের পুনর্বাসন ও মান উন্নয়ন (৪র্থ ও ৫ম সংশোধিত) প্রকল্প।
এছাড়া সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের চলমান প্রকল্পগুলোর অগ্রগতি ও বাস্তবায়ন পরিস্থিতি নিয়েও আলোচনা হয়।
Mahfuzur Rahman