ঢাকা | বঙ্গাব্দ

‘পুতিন তোমাকে ধ্বংস করে দেবে’, জেলেনস্কিকে সতর্ক করলেন ট্রাম্প

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 20, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে যুদ্ধ শেষ করার জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শর্ত মেনে নিতে বলেছেন ডোনাল্ড ট্রাম্প।

ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন মতে, জেলেনস্কির সঙ্গে বৈঠকটি একাধিকবার ‘চিৎকার-চেঁচামেচিতেপরিণত হয়েছিল, যেখানে ট্রাম্প সতর্ক করেন যে, আপস করতে অস্বীকৃতি জানালে ইউক্রেনকে ‘ধ্বংসকরে দেবে রাশিয়া।

প্রতিবেদন অনুসারে, আলোচনার সাথে সম্পৃক্ত কর্মকর্তারা বলেছেন যে ট্রাম্প বারবার পুতিনের বক্তব্যের কথা তুলে ধরেছেন এবং জেলেনস্কিকে দোনবাস অঞ্চল মস্কোর কাছে ‘সমর্পণকরার জন্য চাপ দিয়েছেন।

ইউরোপীয় একজন কর্মকর্তার বরাত দিয়ে ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, ট্রাম্প জেলেনস্কিকে বলেছেন যে পুতিন এই সংঘাতকে ‘যুদ্ধ নয়, একটি বিশেষ অভিযানবলে বর্ণনা করেছেন।

ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্টকে আরও বলেন, তিনি ‘যুদ্ধে হেরে যাচ্ছেনএবং ‘পুতিন যদি চায়, তাহলে তিনি তোমাদের ধ্বংস করে দেবে

বৈঠকের এক পর্যায়ে, বারবার দেখার কথা উল্লেখ করে ট্রাম্প ইউক্রেনের যুদ্ধক্ষেত্রের মানচিত্রগুলো একপাশে সরিয়ে রাখের বলেও অভিযোগ করা হয়েছে।

চলমান সংঘাত নিয়ে হতাশা প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘এই রেড লাইন, আমি জানিও না এটি কোথায়। আমি কখনও সেখানে যাইনি।


নিউজটি আপডেট করেছেন : AMDADUL HOQUE BHUIA

কমেন্ট বক্স