ঢাকা | বঙ্গাব্দ

কলম্বিয়াকে হারিয়ে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 16, 2025 ইং
Argentina U-20 World Cup final ছবির ক্যাপশন: Argentina U-20 World Cup final
ad728

স্পোর্টস ডেস্ক: ২০২৫ ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনালে নাম লিখিয়েছে আর্জেন্টিনার যুবদল।

আজ ( ১৬ অক্টোবর) বৃহস্পতিবার ভোরে টুর্নামেন্টের সেমিফাইনালে কলম্বিয়াকে ১-০ গোলে হারায় আর্জেন্টিনা। ম্যাচের একমাত্র গোলটি করেন ইন্টার মিয়ামির তরুণ ফরোয়ার্ড মাতেও সিলভেত্তি।

আর্জেন্টিনা-কলম্বিয়ার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে । বল দখলে কলম্বিয়া কিছুটা এগিয়ে থাকলেও শটে দুই দল ছিল প্রায় সমানে সমান। আর্জেন্টিনা ৫টি আর কলম্বিয়া নেয় ৪ শট।

গোলশূন্য ছিল প্রথমার্ধ  । দ্বিতীয়ার্ধে ৭২ মিনিটে আর্জেন্টিনার জয়সূচক গোলটি করেন সিলভেত্তি। বক্সের মধ্যে বল পেয়ে ডানপায়ের শটে তা জালে জড়ান এই ফরোয়ার্ড।

 

এরপর ৭৯ মিনিটে কলম্বিয়াজন রেনটেরিয়া দ্বিতীয়বার হলুদ কার্ড (লাল কার্ড) দেখে মাঠ ছাড়লে দশজনের দলে পরিণত হয়  কলম্বিয়া। তবে গোল ব্যবধান আর বাড়েনি।

আগামী রোববার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ মরক্কো। তারা ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো যুব বিশ্বকাপের ফাইনালে উঠেছে।


নিউজটি আপডেট করেছেন : Mahmudul Hasan

কমেন্ট বক্স