ঢাকা | বঙ্গাব্দ

সোমবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 12, 2025 ইং
ছবি সংগৃহীত ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728

বাড়িভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতা বৃদ্ধির দাবিতে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।

রোববার (১২ অক্টোবর) কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক কর্মসূচিতে এ ঘোষণা দেন 'এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট'-এর সদস্য সচিব দেলোয়ার হোসেন আজিজী।

আজিজী বলেন, ‘কাল (সোমবার) থেকে এমপিওভুক্ত সকল স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতি চলবে যতক্ষণ না সরকার দাবি মেনে প্রজ্ঞাপন জারি করে।

এর আগে, আন্দোলনের অংশ হিসেবে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নেয়া শিক্ষক-কর্মচারীদের ওপর পুলিশ লাঠিচার্জ, জলকামান, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। এতে অন্তত তিনজন শিক্ষক আহত হন।

শিক্ষকদের আন্দোলনের কারণে প্রেসক্লাবের সামনে যান চলাচল ব্যাহত হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে শিক্ষকরা প্রেসক্লাব থেকে সরে গিয়ে অবস্থান নেন কেন্দ্রীয় শহীদ মিনারে।


নিউজটি আপডেট করেছেন : AMDADUL HOQUE BHUIA

কমেন্ট বক্স