ঢাকা | বঙ্গাব্দ

বিসিবি’র নির্বাচন না পেছালে ঢাকার ক্লাবগুলোর ক্রিকেট বর্জনের হুমকি

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 4, 2025 ইং
press conference  in Mohammedan ছবির ক্যাপশন: press conference in Mohammedan
ad728

স্পোর্টস ডেস্ক: আগামীকালের মধ্যে তিন দফা দাবি না মানলে এবং বিসিবি’র নির্বাচন না পেছালে ঢাকার ক্লাবগুলোর ক্রিকেট বর্জনের হুমকি দিয়েছে।

আজ (শনিবার) বিসিবি নির্বাচনে নোংরামির বিরুদ্ধে ক্লাব, সংগঠক ও কাউন্সিলরদের প্রতিবাদ’ ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বিসিবি নির্বাচনে মোহামেডান ক্লাবের কাউন্সিলর মাসুদউজ্জামান। তাঁর সঙ্গে ঢাকার প্রথম সারির বেশ কয়েকটি ক্লাবের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

 

তারা বলেন, বর্তমান বিসিবি পরিচালনা পর্ষদের মেয়াদ বাড়িয়ে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা হোক। অথবা অ্যাডহক কমিটির মাধ্যমে নতুন নির্বাচন দেওয়া হোক। প্রয়োজনে বর্তমান তফসিল বাতিল করে নতুন করে তফসিল ঘোষণা করা হোক। সংবাদ সম্মেলনে জানানো হয়, এই দাবির পক্ষে ঢাকার ৪৮টি ক্লাব আছে।

 

গত পরশু বিসিবি কার্যালয়ে গিয়ে ক্রীড়া উপদেষ্টার কাছেও একই দাবি জানিয়েছিলেন ইন্দিরা রোড ক্রীড়া চক্রের কাউন্সিলর রফিকুল ইসলাম। আজকের সংবাদ সম্মেলনেও তিনি উপস্থিত ছিলেন। এ সময় মাসুদউজ্জামানকে প্রশ্ন করা হয়, ক্রীড়া উপদেষ্টার সঙ্গে এরপর কোনো কথা হয়েছে কি না। জবাবে তিনি বলেন, ‘পথটা খোলা।

 

সংকটের শুরু তৃতীয় বিভাগ বাছাই পর্ব পেরিয়ে আসা ১৫ ক্লাবের কাউন্সিলরশিপ হাইকোর্টে স্থগিত হওয়ার পর। এরপর জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ মোট ১৬ জন প্রার্থীতা প্রত্যাহার করে নেন। তাঁদের মধ্যে ছিলেন আজকের সংবাদ সম্মেলনে উপস্থিত ক্রীড়া সংগঠকেরাও।

 

আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করবেন কি না—এমন প্রশ্নের উত্তরে বিসিবি নির্বাচন নিয়ে ‘নাটক মঞ্চস্থ’ হচ্ছে দাবি করে মাসুদউজ্জামান বলেন, ‘আপিলের সুযোগ আছে, কিন্তু আপনারাই দেখেন, আমরা পারছি কিছু? কোনোভাবে যৌক্তিক কিছু করতে পারছি? আমরা ক্রিকেটের স্বার্থেই কথা

 

এদিকে  বিসিবি নির্বাচন থেকে আজ সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন রাজশাহী অঞ্চল থেকে পরিচালক প্রার্থী হাসিবুল আলম এবং ক্লাব ক্যাটাগরিতে লিজেন্ডস অব রূপগঞ্জের প্রার্থী লুতফর রহমান। তাঁদের মধ্যে লুতফর রহমান আজ মোহামেডান ক্লাবের সংবাদ সম্মেলনেও উপস্থিত ছিলেন।


নিউজটি আপডেট করেছেন : Mahmudul Hasan

কমেন্ট বক্স