ঢাকা | বঙ্গাব্দ

৯৮তম অস্কার অসরের জন্য মনোনয়ন পেলো ‘বাড়ির নাম শাহানা’ চলচ্চিত্র

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 27, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

সব যল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ৯৮তম অস্কার অসরের জন্য মনোনয়ন পেলো ‘বাড়ির নাম শাহানা’ চলচ্চিত্রটি।

 

আজ (শনিবার) ২৭ সেপ্টেম্বর  রাজধানীর হোটেল সোনারগাঁয়ে বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সোসাইটি’র সভাপতি ডক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম চলচ্চিটির নাম ঘোষনা করেন।

 

বাংলাদেশ থেকে অস্কারের বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে পাঠানোর জন্য জমা পড়েছিল পাঁচটি সিনেমা। এর মধ্য থেকে লিসা গাজীর ‘বাড়ির নাম শাহানা’ নামের চলচ্চিত্রটিকে চূড়ান্ত করেছে ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের তত্ত্বাবধানে গঠিত অস্কার বাংলাদেশ কমিটি।

 

৯৮তম অস্কারে সেরা আন্তর্জাতিক ভাষার সিনেমা বিভাগে পাঠানোর জন্য এ মাসের শুরুর দিকে ছবি আহ্বান করে বাংলাদেশের অস্কার কমিটি। ১৬ সেপ্টেম্বর ছিল সিনেমা জমা দেওয়ার শেষ তারিখ। নির্ধারিত সময়ে জমা পড়ে পাঁচটি সিনেমা—‘সাবা’, ‘বাড়ির নাম শাহানা’, ‘নকশিকাঁথার জমিন’, ‘প্রিয় মালতী’ ও ‘ময়না’।বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের তত্ত্বাবধানে ‘অস্কার বাংলাদেশ কমিটির সদস্যরা যাচাই-বাছাই ও পর্যালোচনা করে ‘বাড়ির নাম শাহানা’ চলচ্চিটি চুড়ান্ত ভাবে মনোনয়ন দেন। এ মাসের ১৯ সেপ্টেম্বর ‘বাড়ির নাম শাহানা’ চলচ্চিটি মুক্তি পায় ।

 

বাংলাদেশ থেকে অস্কারে জন্য মনোনীত হওয়ায় ‘বাড়ির নাম শাহানার” প্রযোজক আরিফুর রহমান ও পরিচালক লীসা গাজী বলেন  শুরু থেকেই তাঁদের বিশ্বাস ছিল অস্কারের জন্য চলচ্চিত্র মনোনয়ন পাবে । আজকে  এই ঘোষণার মাধ্যমে তাদের সেই বিশ্বাসের মর্যাদা রাখা হয়েছে।  

 

নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘বাড়ির নাম শাহানা’। সত্য কাহিনি অবলম্বনে নির্মিত ‘বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। এটি তার প্রথম কোন চলচ্চিত্র।

 

বাড়ির নাম শাহানা’,চলচ্চিত্রটি মুলত  নারীর ঘুরে দাঁড়ানোর গল্প নিয়ে নির্মিত। 


নিউজটি আপডেট করেছেন : Mahmudul Hasan

কমেন্ট বক্স