ঢাকা | বঙ্গাব্দ

এশিয়া কাপে শ্রীলঙ্কাকে হারিয়ে দারুণ জয় পাকিস্তানের

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 24, 2025 ইং
Pakistan VS Sri Lanka in Asia Cup Super Four match ছবির ক্যাপশন: Pakistan VS Sri Lanka in Asia Cup Super Four match
ad728

আবুধাবিতে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে শ্রীলংকাকে উইকেটে হারিয়ে ফাইনালের আশা বাঁচিয়ে রাখলো পাকিস্তান। আর টানা দুই ম্যাচ হেরে শেষ চার থেকে বিদায় প্রায় নিশ্চিত হয়ে গেল শ্রীলঙ্কার।

আবুধাবিতে টস জিতে বোলিং বেছে নেয় পাকিস্তান। দ্বিতীয় বলেই শ্রীলঙ্কা উইকেট হারায়। ওই ধারা আর থামেনি। শেষ ওভার পর্যন্ত নিয়মিত উইকেট হারিয়েছে এশিয়া কাপের গত আসরের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। নির্ধারিত ২০ ওভারে উইকেটে ১৩৩ রানে আটকে যায় লংকানরা। ৫০ রান আসে কামিন্দু মেন্ডিসের ব্যাট থেকে।

জবাবে পাকিস্তান ব্যাট করতে নামলে অল্প রানের পুঁজি নিয়েও ম্যাচ জমিয়ে তুলে শ্রীলংকা। ৮০ রানে উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান। কিন্তু মোহাম্মদ নাওয়াজ হোসাইন তালাতের ব্যাটে ওভার হাতে রেখেই উইকেটে জয়সূচক ১৩৮ রান করে পাকিস্তান।

হোসাইন তালাত ৩২ মোহাম্মদ নাওয়াজ ৩৮ রানে অপরাজিত থাকেন।

ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতে উইকেট শিকার করায় ম্যাচ সেরা হয়েছেন হোসাইন তালাত।


নিউজটি আপডেট করেছেন : Mahmudul Hasan

কমেন্ট বক্স