ঢাকা | বঙ্গাব্দ

এনসিপি নেতা আখতারকে হেনস্তা করল আওয়ামী লীগ

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 23, 2025 ইং
NCP Leaders Akhtar ছবির ক্যাপশন: NCP Leaders Akhtar
ad728

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়েন আওয়ামী লীগের নেতা–কর্মীরা।

বিমানবন্দরের চার নম্বর টার্মিনাল থেকে বের হওয়ার সময় স্থানীয় সময় ২২ সেপ্টেম্বর (সোমবার) বিকেল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, স্থানীয় আওয়ামী লীগ নেতা মিজানুর রহমানকে ডিম ছুড়তে দেখা গেছে।

বিমানবন্দরের কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, পরপর দুটি ডিম ছোড়া হয়। এনসিপি নেতা আখতার হোসেনের পিঠে ডিমগুলো লাগে। তিনি কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে হেঁটে যান।

সবাই গাড়িতে ওঠার পর আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকেরা গাড়ির সামনে শুয়ে পড়েন। তাঁরা ‘জয় বাংলা’সহ অন্যান্য স্লোগান দেন। এ সময় নিউইয়র্ক পুলিশ তাঁদের বাধা দেওয়ার চেষ্টা করে।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হিসেবে আখতার হোসেন সেখানে পৌঁছান।

প্রধান উপদেষ্টার আগমন সামনে রেখে নিউইয়র্কে বিএনপি-আওয়ামী লীগের সমাবেশ, পাল্টাপাল্টি স্লোগান।


নিউজটি আপডেট করেছেন : Mahmudul Hasan

কমেন্ট বক্স