ঢাকা | বঙ্গাব্দ

ইয়ামালও জিতলেন পুরস্কার, বর্ষসেরা কোচ এনরিকে

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 23, 2025 ইং
ballon d'or 2025 ছবির ক্যাপশন: ballon d'or 2025
ad728

স্পোর্টস  ডেস্ক: পুরুষদের ব্যালন ডিঅরে মূলত প্রতিদ্বন্দ্বিতাটা ছিল লামিন ইয়ামাল আর উসমান দেম্বেলের মধ্যে। সেই দৌড়ে ইয়ামালকে পেছনে ফেলে ২০২৫ ব্যালন ডিঅর জিতেছেন দেম্বেলে। নারীদের ফুটবলে টানা তৃতীয়বার ব্যালন ডি জিতেছেন স্পেনের আইতানা বোনমাতি।

 

এদিকে বর্ষসেরা কোচের পুরস্কার জিতেছেন পিএসজিরই লুইস এনরিকে। নারী বিভাগে জিতেছেন ইংল্যান্ডের কোচ সারিনা ভিগমান।

 

বর্ষসেরা গোলরক্ষক ইয়াসিন ট্রফি জিতেছেন ম্যানচেস্টার সিটির ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইজি দোনারুমা। নারী বিভাগে জিতেছেন চেলসির ইংলিশ গোলরক্ষক হান্না হাম্পটন।

 

ব্যালন ডিঅর জিততে না পারলেও প্যারিসের আলো ঝলমলে রাতে একটি পুরস্কার ঠিকই হাতে নিয়েছেন বার্সার স্প্যানিশ ফরোয়ার্ড লামিনে ইয়ামাল। কম বয়সী সেরা ফুটবলার হয়েছেন তিনি।তার বয়স এখন ২১ বছর। নারী বিভাগে এই পুরস্কার জিতেছেন স্পেন ও বার্সেলোনার ভিকি লোপেজ।

 

বর্ষসেরা ক্লাব হয়েছে পিএসজি, নারী বিভাগে আর্সেনাল। সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছেন আর্সেনালের সুইডিশ ফুটবলার ভিক্টর ইয়োরকেরেস, নারী বিভাগে পোল্যান্ড ও বার্সেলোনার এয়া পাজোর।

 

এক নজরে ব্যালন ডিঅর ২০২৫: বর্ষসেরা ফুটবলার

ব্যালন ডিঅর (পুরুষ): উসমান দেম্বেলে (পিএসজি, ফ্রান্স)

ব্যালন ডিঅর (নারী): আইতানা বোনমাতি (বার্সেলোনা, স্পেন)

 

বর্ষসেরা গোলরক্ষক

ইয়াসিন ট্রফি (পুরুষ): জিয়ানলুইজি দোনারুমা (ম্যানচেস্টার সিটি, ইতালি)

ইয়াসিন ট্রফি (নারী): হান্না হাম্পটন (চেলসি, ইংল্যান্ড)


নিউজটি আপডেট করেছেন : Mahmudul Hasan

কমেন্ট বক্স