ঢাকা | বঙ্গাব্দ

রাতে আফগানিস্তান-শ্রীলঙ্কা মুখোমুখি, যেখানে জড়িয়ে বাংলাদেশের ভাগ্য

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 18, 2025 ইং
Afghanistan-Sri Lanka asiacup cricket ছবির ক্যাপশন: Afghanistan-Sri Lanka asiacup cricket
ad728

এশিয়া কাপেবি গ্রুপের ম্যাচে আজ রাতে মুখোমুখি হচ্ছে আফগানিস্তান এবং শ্রীলঙ্কা যেখানে জড়িয়ে বাংলাদেশের ভাগ্য। এরই মধ্যে ম্যাচ জিতে সুপার ফোরে এক পা প্রায় দিয়ে রেখেছে শ্রীলঙ্কা। সুপার ফোর নিশ্চিত করতে হলে আজ শ্রীলঙ্কার বিপক্ষে অবশ্যই জিততে হবে আফগানিস্তানকে।

 

কারণ, আফগানিস্তানের জয় মানেই বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়ে যাওয়া। যে কারণে, নিশ্চিতভাবেই বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা আজ শ্রীলঙ্কার সমর্থক।

 

শ্রীলঙ্কা আর আফগানিস্তানের ম্যাচটি ঘিরে তৈরি হয়েছে জটিল হিসাব-নিকাশ। যদি আফগানিস্তানকে শ্রীলঙ্কা হারিয়ে দেয়, তাহলে কোনো অংকই কষা লাগবে না, এমনিতেই শ্রীলঙ্কা বাংলাদেশ পৌঁছে যাবে সুপার ফোরে। কিন্তু সমস্যা বাধবে যদি আফগানিস্তান জিতে যায়।

 

যদি শ্রীলঙ্কা আগে ব্যাট করে ১৫০ রান তোলে, তবে আফগানিস্তানকে সেটা ১১. ওভারের মধ্যে তাড়া করতে হবে সুপার ফোরে ওঠার জন্য। আবার আফগানিস্তান ১৫০ করলে, শ্রীলঙ্কাকে ৮৪ রানের নিচে গুটিয়ে দিতে হবে, তাহলেই বাংলাদেশ জায়গা করে নেবে পরের রাউন্ডে।

 

অর্থাৎ, সহজ সমীকরণআফগানিস্তানের জয়ের বিকল্প নেই। বাংলাদেশ চাইবে শ্রীলঙ্কা জয়ী হোক। তবে শ্রীলঙ্কা যদি হারে, সেটা হতে হবে বড় ব্যবধানে।

* ২০২০ সাল থেকে এখন পর্যন্ত ম্যাচে শ্রীলঙ্কা জিতেছে ৪টি, আফগানিস্তান ৩টি।


নিউজটি আপডেট করেছেন : Mahmudul Hasan

কমেন্ট বক্স