ঢাকা | বঙ্গাব্দ

চার দফা দাবিতে কারিগরি শিক্ষার্থীদের সাতরাস্তা মোড় অবরোধ, তীব্র যানজট

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 17, 2025 ইং
Technical students block Satrasta ছবির ক্যাপশন: Technical students block Satrasta
ad728

চার দফা দাবিতে আজ (বুধবার) বেলা সোয়া ১১টার দিকে আন্দোলনকারী কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সাতরাস্তা মোড় অবরোধ করেন।

রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা সড়ক অবরোধ করেছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটসহ সরকারি-বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে সাতরাস্তা মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সংশ্লিষ্ট সড়কগুলোতে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। যানজটে ভোগান্তি পোহাচ্ছেন যাত্রীরা।

 

৪ দফা দাবি হলো: প্রকৌশল অধিকার আন্দোলন কর্তৃক ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে হত্যার হুমকি প্রদানকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা। বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের অযৌক্তিক তিন দফা দাবির পক্ষে পরিচালিত সব কার্যক্রম রাষ্ট্র কর্তৃক অবিলম্বে বন্ধ করা। কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশের উত্থাপিত যৌক্তিক ছয় দফা দাবির রূপরেখা ও সুপারিশ অনুযায়ী পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা। ইঞ্জিনিয়ারিং ওয়ান-চ্যানেল এডুকেশন চালু করা।

 

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান এর আগে ছয় দফা দাবিতে আন্দোলনে নামতে হয়েছিল। সেগুলো সরকার মেনে নিলেও এখনো বাস্তবায়ন হয়নি। সেগুলো বাস্তবায়ন করতে হবে। এদিকে বিএসসি ইঞ্জিনিয়াররা অযৌক্তিক তিন দফা দাবি করেছেন। সেগুলোর নিরসন করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়ক ছাড়া হবে না।


নিউজটি আপডেট করেছেন : Mahmudul Hasan

কমেন্ট বক্স