আন্তর্জাতিক ডেস্ক: নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী
মনোনীত হয়েছেন সুশীলা কার্কি। রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেল, সেনাপ্রধান অশোক রাজ সিগদেল
ও জেন-জির বিক্ষোভকারীদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর কার্কির ব্যাপারে সবার সম্মতি
মেলে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) নেপালের প্রেসিডেন্ট দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।
আজ স্থানীয় সময় রাত ৯টায় তার শপথ নেওয়ার কথা রয়েছে। এর
মাধ্যমে দেশটিতে সরকার শূন্যতা দূর হতে যাচ্ছে। খবর এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার।
সুশীলা কার্কি দেশটির সাবেক প্রধান বিচারপতি ছিলেন। প্রধানমন্ত্রী
কেপি শর্মা অলির পদত্যাগের পর বিক্ষোভে অংশ নেওয়া তরুণদের একটি অংশ তার নাম প্রস্তাব
করে।
AMDADUL HOQUE BHUIA