সামনের জাতীয় সংসদ নির্বাচনের জন্য কানাডায় প্রবাসী বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা দেওয়া শুরু করেছে নির্বাচন কমিশন।
মঙ্গলবার কানাডার টরেন্টোতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এ, এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।
এ নিয়ে ১০ দেশের বাংলাদেশি প্রবাসীরা ১৭টি মিশন অফিসের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাবে।
‘স্মার্ট কাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম ও প্রবাসীদের ভোট প্রদানে উদ্বুদ্ধকরণ বিষয়ক আলোচনা’ অনুষ্ঠানে নির্বাচন কমিশনের কর্মকর্তা, কানাডা বসবাসরত বাংলাদেশ কমিউনিটির সদস্য ও দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
Mahfuzur Rahman