নিজস্ব
প্রতিবেদক: জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আজ ১১তম দিনে আসামী থেকে রাজস্বাক্ষী হওয়া পুলিশের সাবেক আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের স্বাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই সাক্ষ্যগ্রহণ চলছে।
ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন- বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মহিতুল হক এনাম চৌধুরী।
মামলার অপর আসামী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
এর আগের ১০ দিনে এই মামলার ৮১ জন সাক্ষীর মধ্যে ৩৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ করেন ট্রাইব্যুনাল।
এদিকে সকালে মামলার রাজসাক্ষী হওয়া আসামী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
AMDADUL HOQUE BHUIA