কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চৌরঙ্গী বহুমূখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রেজাউল করিমের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় চার্জশীর্ট দাখিল করার প্রতিবাদে ও মামলা প্রত্যাহারের দাবীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষক/শিক্ষার্থী অভিভাবক ও এলাকাবাসী। আজ সকাল ১১টায় চৌরঙ্গী বাজারে কুমারখালী-পান্টি সড়ক অবরোধ করে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। ঘন্টাব্যপীচলা উক্ত কর্মসূচিতে আন্দোলনকারীরা দাবী করেন,
চৌরঙ্গী বহুমূখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রেজাউল করিমের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় বানোয়াট চার্জশীট দাখিল করা হয়েছে। তাই অতিদ্রুত প্রধান শিক্ষককে এই মামলা থেকে অব্যহতি দেয়ার পাশাপাশি মামলার তদন্ত কর্মকর্তা এস আই বিল্লাল হোসেনকে অপসারণ ও বরখাস্ত এবং মামলার বাদী সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী ইস্কন সদস্য লক্ষন কুমার ও মুরারী শর্মাকে গ্রেফতার করতে হবে অন্যথায় আরো কঠোর আন্দোলনরেও হুশিয়ারী দেন তারা।
উল্লেখ্য, গত ১৮ মে চৌরঙ্গী বহুমূখী মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর এক শিক্ষার্থীকে যৌন হয়রানীর অভিযোগে প্রধান শিক্ষক শেখ রেজাউল করিমের বিরুদ্ধে কুমারখালী থানায় মামলা করেন ভুক্তভোগী মেয়েটির বাবা
Md. Torikul Islam