ঢাকা | বঙ্গাব্দ

গাড়ি প্রতারণা মামলায় শাহরুক দীপিকার নাম

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 27, 2025 ইং
গাড়ি প্রতারণা মামলায় শাহরুক দীপিকার নাম ছবির ক্যাপশন: গাড়ি প্রতারণা মামলায় শাহরুক দীপিকার নাম
ad728
হিন্দুস্তান টাইমসের খবরে জানা যায়, কীর্তি সিং নামের ওই ব্যক্তি ২০২২ সালে একটি গাড়ি কোম্পানি থেকে ২৩ লাখ রুপির বেশি দামে গাড়ি কেনেন। কিন্তু অল্প কিছুদিনের মধ্যেই গাড়িটিতে বড় ধরনের প্রযুক্তিগত ত্রুটি ধরা পড়ে। বারবার জানানো সত্ত্বেও কোম্পানি সমস্যার সমাধান করতে ব্যর্থ হয়।

অভিযোগ নথিভুক্ত করতে প্রথমে পুলিশে গেলে তা গ্রহণ করা হয়নি বলে দাবি করেন কীর্তি সিং। পরে আদালতে যাওয়ার পর আদালতের নির্দেশে গত ২৫ আগস্ট মথুরা গেট থানায় এফআইআর দায়ের হয়।

এই মামলায় গাড়ি কোম্পানির ছয় কর্মকর্তার পাশাপাশি শাহরুখ ও দীপিকার বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে। কীর্তি সিংয়ের দাবি, তারকাদের উপস্থিতি ও বিজ্ঞাপন প্রচার গ্রাহকদের বিভ্রান্ত করেছে এবং ত্রুটিপূর্ণ পণ্য কেনায় প্রলুব্ধ করেছে।

তবে এ বিষয়ে এখনো শাহরুখ খান কিংবা দীপিকা পাড়ুকোনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি

নিউজটি আপডেট করেছেন : চরমপত্র

কমেন্ট বক্স