ঢাকা | বঙ্গাব্দ

শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 25, 2025 ইং
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ছবির ক্যাপশন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
ad728
জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে অষ্টম দিনের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মোঃ গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেলে আজ সকাল থেকে দুইজন সাক্ষীর জবানবন্দি রেকর্ড করা হয়েছে। এর আগে রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা শিক্ষার্থীকে গুলির ঘটনায় পলাতক সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিবসহ ৪ জনকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন ট্রাইবুনাল-১। এছাড়াও জুলাই আন্দোলনের সময় ফার্মগেটে ৩ জনকে হত্যা মামলায় গ্রেফতার শচীন মল্লিককে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেয়া হয়। ট্রাইব্যুনালের প্রসিকিউটর মোহাম্মদ মিজানুল ইসলাম সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, সাক্ষীগণ ট্রাইব্যুনালে ঘটনার বিস্তারিত বর্ণনা করেন এবং নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদের, গুলশান-বাড্ডার স্থানীয় এমপি ওয়াকিল উদ্দিন, দুইজন কাউন্সিলর, পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ হত্যাকাণ্ডে জড়িত সকল পুলিশ সদস্যদের বিচার দাবি করেন। সকালে শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে গণহত্যার মামলায় অভিযুক্ত আসামি ও রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এছাড়াও রাজধানীর রামপুরায় একটি নির্মাণাধীন ভবনের ছাদের কার্নিশে ঝুলে থাকা শিক্ষার্থীকে গুলির ঘটনার মামলায় এসআই চঞ্চল চন্দ্র সরকার, ওসি মোঃ মাজহারুল ইসলাম এবং এসি রাজন কুমার সাহাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Mahfuzur Rahman

কমেন্ট বক্স