ঢাকা | বঙ্গাব্দ

১৫'শ কিলোমিটার জাতীয় সড়ক মহাসড়কের সংস্কার কাজ শেষ হবে ডিসেম্বরে

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 25, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728
আগামী সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যেই সারাদেশে ক্ষতিগ্রস্ত প্রায় ১৫'শ কিলোমিটার জাতীয় সড়ক মহাসড়কের সংস্কার কাজ শেষ হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি আজ সকালে জাতীয় সড়ক ওন মহাসড়কের সার্বিক পরিস্থিতি এবং অবস্থান নিয়ে আলোচনা সভায় একথা জানান। এসময় সড়ক পরিবহন ও সেতু বিভাগের উর্ধতন কর্মকর্তা গণ উপস্থিত ছিলে ন। দেশে সড়ক মহাসড়কের নির্মাণ ব্যায় ৩০ ভাগ বেশি উল্লেখ করে সড়ক পরিবহণ ও সেতু উপদেষ্টা বলেন, সড়ক মহাসড়ক নির্মাণ খরচ কমাতে রিভিউ কমিটি গঠন করা হয়েছে । তিনি বর্ষাকালীন সময়ে ক্ষতিগ্রস্ত রাস্তার কারণে জনসাধারণকে অনেক দুর্ভোগ পোহাতে হয় জানিয়ে বলেন, বর্ষা শেষ হলে রাস্তা সংস্কার শুরু হবে। এছাড়া সড়ক মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে পুরনো ও ফিটনেসবিহীন যানবাহন ডাম্পিং করা হবে উল্লেখ করে উপদেষ্টা আরো বলেন, নতুন করে গাড়ি আমদানি নীতিতে কিছু সংস্কার আনতে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে

নিউজটি আপডেট করেছেন : Mahfuzur Rahman

কমেন্ট বক্স