ঢাকা | বঙ্গাব্দ

পর্নোতারকাকে ঘুষের মামলায় দণ্ড হিসেবে ‘শর্তহীন মুক্তি’ পেলেন ট্রাম্প

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 10, 2025 ইং
ডোনাল্ড ট্রাম্পফাইল ছবি: রয়টার্স ছবির ক্যাপশন: ডোনাল্ড ট্রাম্পফাইল ছবি: রয়টার্স
ad728

যুক্তরাষ্ট্রে পর্নোতারকাকে ঘুষ দেওয়ার তথ্য গোপনের মামলায় দোষী সাব্যস্ত নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্যতিক্রমী দণ্ড দিয়েছেন আদালত। তাঁকে কারাদণ্ড বা জরিমানা নয়; বরং ‘শর্তহীন মুক্তি’ দেওয়া হয়েছে। আজ শুক্রবার নিউইয়র্কের বিচারক হুয়ান মারচান এ দণ্ড ঘোষণা করেন।

২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। পর্নোতারকাকে ঘুষের মামলায় যুক্তরাষ্ট্রের আইনে সর্বোচ্চ চার বছর কারাদণ্ডের সাজা হতে পারত তাঁর। শর্তহীন মুক্তি হলো এমন একটি পদক্ষেপ, যেখানে আসামিকে দোষী সাব্যস্ত করে বিচারকের রায় বহাল থাকবে, তবে তাঁর ওপর কোনো নিষেধাজ্ঞা বা বিধিনিষেধ আরোপ করা হবে না।


নিউজটি আপডেট করেছেন : চরমপত্র

কমেন্ট বক্স