কাতার বিশ্বকাপে ৩৬ বছরের শিরোপাখরা ঘুচিয়ে লিওনেল স্কালোনির নেতৃত্বে বিশ্বচ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। এবার তার লক্ষ্য আরও বড়। ১৯৬২ সালের ব্রাজিলের পর প্রথম দল হিসেবে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের ইতিহাস গড়া। তবে কোয়ার্টার ফাইনালের লড়াইয়ের আগে স্কালোনির ভাবনায় কেবল আরেকটি ট্রফি নয়, বরং এমন এক ফুটবল ঐতিহ্য গড়ে তোলা, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে স্মরণীয় হয়ে থাকবে।
রোববার
(১২ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৭টায় কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে সুইজারল্যান্ডের
মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। এই মহারণের আগে সংবাদ সম্মেলনে হাজির হয়ে
স্কালোনি প্রকাশ করলেন তার মনের গহীনের ইচ্ছা—তিনি চান তার দলকে ট্রফি জয়ী হিসেবে তো
বটেই, তার চেয়েও বড় ‘কখনো হার না মানা’এক মহাকাব্যিক দল হিসেবে মনে রাখুক ফুটবল
বিশ্ব।
শনিবার
(১১ জুলাই) সংবাদ সম্মেলনে আবেগঘন এক বার্তা দেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
আগের দিন সামাজিক যোগাযোগমাধ্যমে ১০ বছর বয়সী এক আর্জেন্টাইন সমর্থকের হৃদয়ছোঁয়া ভিডিও
দেখার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘আমি চাই এই দলটিকে সবাই এমন একটি দল হিসেবে মনে রাখুক,
যারা পরিস্থিতি যত কঠিনই হোক, কখনো হাল ছাড়ে না। কোচিং স্টাফ থেকে শুরু করে খেলোয়াড়—আমরা সবাই এই ভালোবাসার
জন্যই ফুটবল খেলি। শুধু জয়ের জন্য নয়। হৃদয় থেকে উঠে আসা এমন আবেগ ও ভালোবাসা সত্যিই
অসাধারণ।’স্কালোনির
বিশ্বাস, ট্রফির চেয়ে এই অদম্য লড়াইয়ের মানসিকতা ও সমর্থকদের অকৃত্রিম ভালোবাসাই তার
দলের সবচেয়ে বড় প্রাপ্তি।
চলতি
বিশ্বকাপে গ্রুপ পর্বে সহজে পার পেলেও, নকআউট পর্বে কেপ ভার্দে ও মিশরের বিপক্ষে চরম
পরীক্ষা ও ২-০ গোলে পিছিয়ে পড়ার মতো ভয়ংকর চাপের মুখে পড়েছিল আর্জেন্টিনা। কিন্তু প্রতিটা
সংকট কাটিয়ে উঠে বিশ্বকাপে এখন টানা ১১ ম্যাচে অপরাজিত লিসান্দ্রো মার্তিনেজ ও এনজো
ফার্নান্দেজরা।
AMDADUL HOQUE BHUIA