আগামী
বাজেটে মদ-সিগারেটের ওপর ট্যাক্স বাড়ানোর কারণে বিরোধী দলের পছন্দ হয়নি বলে জানিয়েছেন
প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিরোধীদলের
সমালোচনা করে তিনি বলেন, বিরোধী দল বলছে, এই বাজেট তারা মানে না। যে বাজেটে ট্যাক্স
কমানো হয়, মদ ও সিগারেটের দাম বাড়ানো হয়, সে বাজেটও বিরোধীদল মানে না। এ থেকে বোঝা
যায়, দেশে অস্থিতিশীলতা তৈরি করাই তাদের লক্ষ্য।
শনিবার
(১৩ জুন) কক্সবাজার সদরে বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির
উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
প্রধানমন্ত্রী
বলেছেন, বাজেটে প্রতিটি ঘরে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। সবকিছুর লক্ষ্য
একটিই, জনগণের সেবা। দেশের মালিক জনগণ। দেশের মালিক কোনো পরিবার বা কোনো দল নয়। জনগণের
কাছে প্রশ্ন, যেই বাজেটে জনগণের স্বস্তি আনার ব্যবস্থা করা হয়, যারা এর বিরোধিতা করে
তারা কি জনগণের বন্ধু হতে পারে।
তিনি
আরও বলেন, প্রতিটি বাজেটের পরই জিনিসের দাম বাড়ে। কিন্তু বর্তমান সরকারের বাজেট দেয়ার
পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি।
AMDADUL HOQUE BHUIA