ঢাকা | বঙ্গাব্দ

নাইজেরিয়ায় আইএসের ‘সেকেন্ড ইন কমান্ড’ নিহত, জানালেন ট্রাম্প

  • নিউজ প্রকাশের তারিখ : May 16, 2026 ইং
ফাইল ছবি ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728

যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়ার সেনারা (১৫ মে) শুক্রবার অভিযান চালিয়ে ইসলামিক স্টেটের (আইএস) একজন জ্যেষ্ঠ কমান্ডারকে হত্যা করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে স্থানীয় সময় শুক্রবার রাতে দেওয়া ওই পোস্টে ট্রাম্প লেখেন, ‘আজ রাতে, আমার নির্দেশে সাহসী মার্কিন বাহিনী এবং নাইজেরিয়ার সশস্ত্র বাহিনী অত্যন্ত নিখুঁতভাবে একটি সুপরিকল্পিত ও জটিল অভিযান পরিচালনা করেছে। এর লক্ষ্য ছিল, বিশ্বের সবচেয়ে সক্রিয় সন্ত্রাসীকে যুদ্ধক্ষেত্র থেকে নির্মূল করা।’


নিউজটি আপডেট করেছেন : AMDADUL HOQUE BHUIA

কমেন্ট বক্স