ঢাকা | বঙ্গাব্দ

হেজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অস্বীকৃতি ইসরায়েলের

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 11, 2026 ইং
ফাইল ছবি ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728

আগামী সপ্তাহে ওয়াশিংটনে লেবাননের প্রতিনিধিদের সঙ্গে আনুষ্ঠানিক শান্তি আলোচনা শুরু করতে আগ্রহ প্রকাশ করেছে ইসরায়েল, কিন্তু হেজবুল্লাহকে এই আলোচনায় অন্তর্ভুক্ত করা হবে না বলে শুক্রবার জানিয়েছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত মাইকেল লেটার

মাইকেল লেটার বলেছেন, হেজবুল্লাহর ইসরায়েলে হামলা অব্যাহত রেখেছে এবং এই সংগঠনটি দুই দেশের মধ্যে শান্তির পথে সবচেয়ে বড় বাধা

প্রতিবেদন অনুসারে, বৈরুতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের অংশগ্রহণে যুক্তরাষ্ট্রে নিযুক্ত লেবানন ইসরায়েলের রাষ্ট্রদূতদের মধ্যে একটি টেলিফোন আলাপও অনুষ্ঠিত হয়

লেবাননের রাষ্ট্রপতির কার্যালয় থেকে জারি করা এক বিবৃতি অনুসারে, মার্কিন মধ্যস্থতায় মঙ্গলবার ইসরায়েল লেবাননের মধ্যে চলমান উত্তেজনা এবং একটি সম্ভাব্য যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা করা হবে


নিউজটি আপডেট করেছেন : AMDADUL HOQUE BHUIA

কমেন্ট বক্স