
নিজস্ব
প্রতিবেদক: নির্বাচন কমিশন সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ ও নির্বাচন কর্মকর্তা (বিশেষ
বিধান) (সংশোধন) অধ্যাদেশ ২০২৫-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা
পরিষদ।
বৃহস্পতিবার
(১৮ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের
৪৩তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়েছে। দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে
এ তথ্য জানানো হয়েছে।
এতে
জানানো হয়, নির্বাচন কমিশন সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া চূড়ান্ত অনুমোদন
করা হয়েছে। এটির উদ্যোক্তা ছিল লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ। অন্যদিকে, নির্বাচন
কর্মকর্তা (বিশেষ বিধান) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়াও চূড়ান্ত অনুমোদন করা হয়েছে।
মন্ত্রিপরিষদ
বিভাগ জানায়, উপদেষ্টা পরিষদের বৈঠকে অর্থ সংক্রান্ত কতিপয় আইন (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ,
২০২৫-এর খসড়া অনুমোদন দেওয়া হয়েছে।