প্রিন্ট এর তারিখঃ Jul 27, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 9, 2025 ইং
কানাডা থেকেও ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে ভোটাররা।

সামনের জাতীয় সংসদ নির্বাচনের জন্য কানাডায় প্রবাসী বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা দেওয়া শুরু করেছে নির্বাচন কমিশন।
মঙ্গলবার কানাডার টরেন্টোতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এ, এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।
এ নিয়ে ১০ দেশের বাংলাদেশি প্রবাসীরা ১৭টি মিশন অফিসের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাবে।
‘স্মার্ট কাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম ও প্রবাসীদের ভোট প্রদানে উদ্বুদ্ধকরণ বিষয়ক আলোচনা’ অনুষ্ঠানে নির্বাচন কমিশনের কর্মকর্তা, কানাডা বসবাসরত বাংলাদেশ কমিউনিটির সদস্য ও দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ চরমপত্র