প্রিন্ট এর তারিখঃ Jul 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 7, 2025 ইং
পৃথিবীর কোনো শক্তি নির্বাচন ঠেকাতে পারবে না: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক: প্রধান
উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, যে করেই হোক, ফেব্রুয়ারির প্রথমার্ধের মধ্যে
নির্বাচন হবেই। পৃথিবীর কোনো শক্তি নাই এ নির্বাচনকে ঠেকাতে পারে।
রোববার (৭ সেপ্টেম্বর)
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা বিষয়ে এক উচ্চ পর্যায়ের
বৈঠকের বরাত দিয়ে তিনি এ তথ্য জানান।
এদিন বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে
আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচন হবে এবং সে বিষয়ে যত ধরনের প্রস্তুতি
লাগে সে প্রস্তুতিগুলো নেওয়া হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ চরমপত্র