
আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা বহাল থাকা অবস্থায় যুক্তরাষ্ট্র সফরে গেছেন ইসরাইয়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
ইসরাইয়েলের
আরবি ভাষার সরকারি এক্স অ্যাকাউন্টে জানানো হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের
আমন্ত্রণে ওয়াশিংটন ডিসির উদ্দেশে রওনা হয়েছেন নেতানিয়াহু। সফরকালে দুই নেতা ইসরাইল-যুক্তরাষ্ট্রের
দ্বিপক্ষীয় সম্পর্ক এবং উভয় দেশের জন্য গুরুত্বপূর্ণ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক
ইস্যু নিয়ে আলোচনা করবেন।
২০২৫
সালের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর ট্রাম্পের সঙ্গে এটি হবে নেতানিয়াহুর
সপ্তম বৈঠক। ট্রাম্পের বর্তমান মেয়াদে অন্য যেকোনো বিশ্বনেতার তুলনায় সবচেয়ে বেশি বার
বৈঠক করছেন তিনি।
২০২৪
সালের নভেম্বরে গাজা যুদ্ধ চলাকালে সংঘটিত কথিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বেনিয়ামিন
নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।
এদিকে,
নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহুকে গ্রেপ্তারের
দাবি জানিয়েছেন।