
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস তার কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশে বিদায়ী বক্তব্য দিয়েছেন।
সোমবার
(১৬ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তিনি কথা বলেন। প্রধান
উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।
ভাষণ
শেষে কার্যালয়ে কর্মরত সবার সঙ্গে ফটোসেশনে অংশ নেন প্রধান উপদেষ্টা।
২০২৪
সালের ৮ আগস্ট প্রফেসর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। ত্রয়োদশ
জাতীয় সংসদ নির্বাচনের পর আগামীকাল (মঙ্গলবার) বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকারের শপথ
গ্রহণের মধ্য দিয়ে এই সরকারের মেয়াদ শেষ হবে।