ঢাকা | বঙ্গাব্দ

জাতীয় স্মৃতিসৌধে ভুটানের প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 22, 2025 ইং
জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। ছবি: সংগৃহীত ছবির ক্যাপশন: জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। ছবি: সংগৃহীত
ad728

রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে পৌঁছানোর পর ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে রাজধানীর উপকণ্ঠে সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

শনিবার (২২ নভেম্বর) স্মৃতিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণের পর তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের স্মরণ করেন। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে এবং বিউগলে করুণ সুর বাজানো হয়।

স্মৃতিসৌধে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম (বীর প্রতীক), বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, গৃহায়ণ ও গণপূর্ত সচিব মো. নজরুল ইসলামসহ আরও অনেকে।

পরবর্তীতে ভুটানের প্রধানমন্ত্রী স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং প্রাঙ্গণে একটি বকুলের চারা রোপণ করেন।

দুপুরে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ও বাণিজ্য উপদেষ্টা। বিকেল ৩টায় তিনি তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অধ্যাপক মুহাম্মদ ইউনুসের সঙ্গে একান্ত বৈঠক করবেন। সন্ধ্যায় তার সম্মানে সরকারি নৈশভোজের আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, তোবগে ও তার সফরসঙ্গীদের বহনকারী ড্রুকএয়ারের ফ্লাইট সকাল ৮টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস তাকে স্বাগত জানান। 


নিউজটি আপডেট করেছেন : AMDADUL HOQUE BHUIA

কমেন্ট বক্স