ঢাকা | বঙ্গাব্দ

ক্ষমতায় গেলে পদ্মা-তিস্তার পানি বণ্টন ইস্যুতে গুরুত্ব দেবে বিএনপি: মির্জা ফখরুল

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 15, 2025 ইং
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত ছবির ক্যাপশন: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত
ad728

যে সরকারই ক্ষমতায় আসুক না কেন, জনগণকে সঙ্গে নিয়ে দেশের স্বার্থ রক্ষায় তাদের দাবিগুলোকে প্রেসার ক্রিয়েট করে আদায় করাই মূল দায়িত্ব বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘দেশের স্বার্থ আমাকে দেখতে হবে। প্রত্যেকটা দেশ তার স্বার্থ দেখবে। এখানে আমাদের দায়িত্ব হবে যে সরকারই আসুক জনগণকে সঙ্গে নিয়ে তারা তাদের দাবিগুলোকে প্রেসার ক্রিয়েট করে আদায় করবে।’

তিনি বলেন, ‘নির্বাচিত সরকার না থাকলে সেই গুরুত্ব বা শক্তিটা পাই না। অথবা হাসিনার মতো জোর করে দখল করলে সেটাও সম্ভব হয় না। তাই বিএনপি যদি জনগণের ভোটে দায়িত্বে আসতে পারে তাহলে নিঃসন্দেহে এগুলো টপ প্রাইয়োরোটি পাবে এবং ফারাক্কা ও তিস্তা ইস্যুতে গুরুত্ব দেওয়া হবে।’

শনিবার (১৫ নভেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীর ওপর নির্মিত রাবার ড্যাম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, পানির হিস্যা, সীমান্তে হত্যার মতো বিষয়গুলোতে গুরুত্ব দিতে চাই। আরও বেশি গুরুত্ব দিতে চাই আমাদের ওপর দাদাগিরি বন্ধ করা। আমাদের প্রতিবেশী দেশ ইচ্ছা করলেই আমাদের সঙ্গে সুসম্পর্ক রাখতে পারে। কারণ ৭১ সালে মুক্তিযুদ্ধের সময় তারা আমাদের সহযোগিতা করেছে। তাই আরও বেশি করে আমাদের সহোযোগিতা করা দরকার। কিন্ত দুর্ভাগ্যজনক মোদি সরকার উল্টো আমাদের বিভিন্ন চাপে ফেলেছেন। সব নিয়ে গেছেন কিন্ত আমাদেরকে বিনিময়ে কিছুই দেননি।

এর আগে, চাঁপাইনবাবগঞ্জে ‘বাঁচাও পদ্মা, বাঁচাও দেশ; সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে আজ শনিবার বিকেলে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে গণসমাবেশ আয়োজন করেছে বিএনপি। এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


নিউজটি আপডেট করেছেন : AMDADUL HOQUE BHUIA

কমেন্ট বক্স