কেন্দ্রীয় সরকারের তহবিল আবার চালু করা নিয়ে সিনেটে একটি সমঝোতায় পৌঁছেছেন ডেমোক্রেটিক ও রিপাবলিকান দলের সদস্যরা। এর ফলে যুক্তরাষ্ট্র সরকারে রেকর্ড ৪০ দিন ধরে চলা শাটডাউন বা অচলাবস্থার অবসান হতে চলেছে, খবর মার্কিন সংবাদমাধ্যমের।
রোববার (৯ নভেম্বর) সিএনএন ও ফক্স নিউজসহ
একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, স্বাস্থ্যসেবা ভর্তুকি, খাদ্য সহায়তা এবং
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকারি কর্মী বরখাস্তের সিদ্ধান্ত নিয়ে টানাপোড়েনের
পর আইনপ্রণেতারা আগামী জানুয়ারি পর্যন্ত সরকারের তহবিল চালু রাখার জন্য একটি অস্থায়ী
চুক্তিতে পৌঁছেছেন।
এ খবর প্রকাশের পর প্রেসিডেন্ট ট্রাম্প
সাংবাদিকদের বলেন, ‘দেখে মনে হচ্ছে, সরকারের অচলাবস্থা শিগগির শেষ হতে যাচ্ছে।’
ফ্লোরিডার মার-এ-লাগোতে সপ্তাহান্তের ছুটি
কাটিয়ে হোয়াইট হাউসে ফিরেছেন ট্রাম্প।
AMDADUL HOQUE BHUIA