ঢাকা | বঙ্গাব্দ

ইলিশ ধরায় নিষেধাজ্ঞার কারণে বাজারে সামুদ্রিক মাছের সংকট, দাম বেড়েছে সব মাছের

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 15, 2025 ইং
Fish market ছবির ক্যাপশন: Fish market
ad728

নিজস্ব প্রতিবেদনক: মা ইলিশ রক্ষায় চলছে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা। ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন উপকূলীয় সমুদ্র ও নদীতে সব ধরনের ইলিশ ধরায় নিষেধাজ্ঞার কারণে বাজারে দেখা দিয়েছে সামুদ্রিক মাছের সংকট। ফলে দাম বেড়েছে দেশিও চাষের মাছের।বিক্রেতারা বলছেন বৈরী আবহাওয়া ও পরিবহন ব্যয় বৃদ্ধি,  সরবরাহ কমে যাওয়াই এই মূল্য বৃদ্ধির অন্যতম কারণ।

রাজধানীর বিভিন্ন মাছ বাজার ঘুরে দেখা যায় বাজারে ইলিশের কোনো সরবরাহ নেই। উপকূলীয় সমুদ্র ও নদীতে সব ধরনের ইলিশ ধরায় নিষেধাজ্ঞার কারণে বাজারে দেখা দিয়েছে সামুদ্রিক মাছের সংকট। ফলে ইলিশের পাশাপাশি রূপচাঁদা, ভেটকি, লইট্টা, কোরালসহ অন্যান্য সামুদ্রিক মাছের সরবরাহও বন্ধ হয়ে গেছে। যার প্রভাব পড়েছে বাজারে।

বিক্রেতারা জানান, সমুদ্রে মাছ ধরা বন্ধ থাকায় বাজারে এখন চাষের মাছই ভরসা। সরবরাহ কম থাকায় দামও বেড়েছে। ক্রেতারা অভিযোগ করলেও তাদের দাবি বেশি দামে কিনতে হচ্ছে বলে বিক্রিও করতে হচ্ছে বেশিতে।   

নদী ও সামুদ্রিক মাছের সরবরাহ না থাকায় বাজারে চাষের মাছের দামের উর্ধ্বগতি বিরাজ করছে।এখন মূলত তেলাপিয়া, রুই, কাতলা, পাঙাশ, কৈ,শিং ও চিংড়ি এই মাছগুলোই বেশি বিক্রি হচ্ছে। তবে দাম উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে। আকার ভেদে পাইকারি বাজারে  তেলাপিয়া বিক্রি হচ্ছে কেজি প্রতি ১৫০ থেকে ২২০টাকায়, যা গত সপ্তাহের তুলনায় ৩০ টাকা বেশি। রুই মাছের কেজি ৩৪০টাকা, যা এক সপ্তাহ আগে ছিল ৩০০ টাকা। পাঙাশ বিক্রি হচ্ছে ১৫০ থেকে ২২০ টাকা দরে, কৈ মাছ বিক্রি হচ্ছে ১৯০ টাকা থেকে ২২০ টাকা কেজি দরে।

সব চেয়ে বেশি দাম বেড়েছে চিংড়ির। ছোট চিংড়ি বিক্রি হচ্ছে ৭০০টাকা, মাঝারি থেকে বড় আকারের চিংড়ি ৮০০ টাকা থেকে ১,২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ।

ক্রেতাদের অভিযোগ বাজারে সামুদ্রিক মাছের সরবরাহের ঘাটতির অজুহাত দেখিয়ে বিক্রেতারা ইচ্ছেমতো দাম বাড়াচ্ছেন। যা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে । তারা বলছেন পরিবারে সবাই মিলে মাছ খাওয়া এখন অনেকের পক্ষে সম্ভব হচ্ছে না।

ক্রেতারা বলছেন  মাছ উৎপাদনে বিশ্বে বাংলাদেশ অবস্থান দ্বিতীয় স্থানে থাকলেও সব ধরনের মাছের দাম তুলনামুলক ভাবে একটু বেশি। তাই আমিষের চাহিদা পুরনে মাছের দাম সহনীয় পর্যায়ে রাখতে বাজার তদারকির পরামর্শ সচেতন মহলের।    

নিষেধাজ্ঞা শেষ হলে সামুদ্রিক মাছের সরবরাহ বাড়ার পাশাপাশি দাম কমে বাজারে স্বাভাবিকতা ফিরে আসবে এমনটাই প্রত্যাশা সকলের ।


নিউজটি আপডেট করেছেন : Mahmudul Hasan

কমেন্ট বক্স