ঢাকা | বঙ্গাব্দ

দেশে প্রথমবারের মতো টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 12, 2025 ইং
typhoid vaccination campaign ছবির ক্যাপশন: typhoid vaccination campaign
ad728

দেশে প্রথমবারের মতো একযোগে শুরু হলো টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন।৯মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রায় পাঁচ কোটি শিশুকে বিনামূল্যে দেওয়ার  হবে ইনজেকটেবল টাইফয়েড টিকা ।

আজ রবিবার (১২ অক্টোবর) রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ কর্মসূচির উদ্বোধন করা হয়।

প্রধান উপদেষ্টার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান বলেন, টাইফয়েডের টিকাদান পৃথিবীর সবচেয়ে বড় টিকাদান কর্মসূচিগুলোর একটি। বাংলাদেশ কর্মসূচির অংশ হতে পেরেছে, যা আমাদের জন্য গর্বের বিষয়।

তিনি বলেন, নিজেরা টিকা নেওয়ার পাশাপাশি অন্যদেরও উৎসাহিত করতে পারেন। আগামী বছর থেকে এই টিকাটি সরকারিভাবে বিনামূল্যে দেওয়া নাও হতে পারে। তবে এর অর্থ এই নয় যে, টিকাটি পাওয়া যাবে না শুধু তখন ব্যক্তিগতভাবে নিতে হতে পারে।

তিনি আরও বলেন, এই টাইফয়েডের ভ্যাকসিনটি প্রায় ১০০ বছরের গবেষণার ফল। এত দীর্ঘ সময় ধরে কাজ করার পর আজ আমরা কার্যকর টিকা পেয়েছি, যা মানবতার জন্য এক বিশাল অর্জন। আমি আশা করি, আপনারা সবাই দায়িত্বশীলভাবে টিকা গ্রহণ করবেন, অন্যদেরও সচেতন করবেন।


নিউজটি আপডেট করেছেন : Mahmudul Hasan

কমেন্ট বক্স