স্পোর্টস ডেস্ক: আবুধাবিতে আফগানিস্তানের কাছে দ্বিতীয় ওয়ানডেতে ৮১ রানে হেরে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হাতছাড়া করলো বাংলাদেশ।
ফলে টি-টোয়েন্টিতে আফগানদের হোয়াইটওয়াশ করলেও ওয়ানডেতে ছন্নছাড়া ব্যাটিংয়ের নমুনা দেখালো বাংলাদেশের ক্রিকেটাররা।
টস জিতে প্রথমে ব্যাট করে আফগানিস্তান ৪৪ ওভার ৫ বলে ৯ উইকেটে ১৯০ রান সংগ্রহ করেন। রিটায়ার্ড হার্ট হন রহমত শাহ। ইব্রাহিম জাদরান সংগ্রহ করেন ৯৫ রান।
বাংলাদেশের পক্ষে মেহেদী হাসান মিরাজ ৩টি এবং তানজিম হাসান সাকিব ও রিশাদ হোসেন ২টি করে উইকেট শিকার করেন।
জয়ের জন্য ১৯১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে আফগানিস্তানের বোলিংয়ের সামনে টিকতেই পারেননি টাইগার ব্যাটাররা। ২৮ ওভার ৩ বলে ১০৯ রানে অলআউট হয়ে যায়।
রশিদ খান একাই নিয়েছেন ৫ উইকেট। ৩ উইকেট শিকার করেছেন আজমতুল্লাহ ওমরজাই।
ম্যাচ সেরা হয়েছেন ইব্রাহিম জাদরান।