আগামী
১২ অক্টোবর থেকে মাসব্যাপী টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। এতে প্রায় ৫ কোটি
শিশু-কিশোর এর আওতায় আসবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ
সহকারী ডা. মো. সায়েদুর রহমান।
বৃহস্পতিবার
(৯ অক্টোবর) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ব্রিফিংয়ে এ তথ্য
জানিয়েছেন তিনি।
তিনি
বলেন, অনলাইনের পাশাপাশি জন্মসনদ ছাড়া ম্যানুয়াল পদ্ধতিতেও এই টিকার জন্য রেজিস্ট্রেশন
করা যাবে। এখন পর্যন্ত ১ কোটি ৬৮ লাখ মানুষ টিকার জন্য রেজিস্ট্রেশন করেছে। ১২ থেকে
৩০ অক্টোবরে নিকটস্থ স্কুলে এবং ১ থেকে ১৩ নভেম্বর টিকা দেয়া কমিউনিটি ক্লিনিকে। এই
টিকা নিরাপদ বলে দাবি করেন তিনি। এ সময়, টাইফয়েডের কারণে দেশে বছরে প্রায় ৮ হাজার
মানুষ মারা যায় বলেও তিনি উল্লেখ করেন।
AMDADUL HOQUE BHUIA