ঢাকা | বঙ্গাব্দ

আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের পর্দা উঠছে আজ

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 30, 2025 ইং
ICC Women's ODI World Cup ছবির ক্যাপশন: ICC Women's ODI World Cup
ad728

স্পোর্টস ডেস্ক: আজ (মঙ্গলবার) ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর।

এবারের বিশ্বকাপের সবগুলো ম্যাচ হবে ভারত শ্রীলঙ্কার মাঠে। আটটি দল রাউন্ড রবিন পদ্ধতিতে ফাইনালসহ ৩১টি ম্যাচ খেলবে।

গ্রুপ পর্বের শীর্ষ চারটি দল সেমিফাইনাল খেলবে। এরপর হবে ফাইনাল। দুই আয়োজক দেশ ভারত শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে পর্দা উঠবে বিশ্বকাপের। অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হবে বাংলাদেশের। প্রতিটি দল পরস্পরের বিপক্ষে খেলবে। ফলে গ্রুপ পর্বে বাংলাদেশের মাচ সাতটি।

বিশ্বকাপ খেলতে শ্রীলঙ্কায় গিয়ে প্রস্তুতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। গত ২৫ সেপ্টেম্বর বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল দক্ষিণ আফ্রিকা। বৃষ্টির বাধায় ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। বৃষ্টি বাগড়া দেওয়ার আগে ব্যাটিংয়ে নেমে ওভারে উইকেট হারিয়ে ৪৫ রান তোলে দক্ষিণ আফ্রিকার মেয়েরা।

উইকেটে গতির ঝড় তুলে বাংলাদেশের পেসার মারুফ আক্তার। তার আগুনে বোলিংয়ের সামনে টিকতে পারেননি দক্ষিণ আফ্রিকার দুই ব্যাটার। ওভারে মাত্র রান দিয়ে উইকেট নেন মারুফা। বোলিংয়ে মারুফা ঝলকের পর নাহিদাও জ্বলে ওঠার বার্তা দেন। কিন্তু বেরসিক বৃষ্টি আর ম্যাচ হতে দেয়নি।

তবে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে বেশ ভালো ক্রিকেট খেলেছে বাংলাদেশের মেয়েরা। এই ম্যাচে নিগার সুলতানা জ্যোতির দল এক রানের রোমাঞ্চকর জয় পায়। আগে ব্যাটিংয়ে নেমে শারমিন আক্তার, রুবিয়া হায়দার সুমাইয়ার ব্যাটিং নৈপুণ্যে উইকেটে ২৪২ রান তোলে বাংলাদেশ।

জবাবে ২৪১ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। এই ম্যাচে বোলিংয়ে নজর কেড়েছেন নাহিদা আক্তার। দলের পক্ষে সর্বোচ্চ উইকেট নেন তিনি। জন্য ১০ ওভারে ২৮ রান খরচ করেন। মারুফা ফাহিমা ২টি করে উইকেট পান। এই ম্যাচে বাংলাদেশের আটজন বোলিংয়ে হাত ঘুরিয়েছেন। শ্রীলঙ্কার বিপক্ষে পাওয়া এই জয় বাংলাদেশের মেয়েদের আত্মবিশ্বাসের জ্বালানি হবে।


নিউজটি আপডেট করেছেন : Mahmudul Hasan

কমেন্ট বক্স