ঢাকা | বঙ্গাব্দ

বঙ্গোপসাগরে লঘুচাপ, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 23, 2025 ইং
Bay of Bengal warning signal number 3 ছবির ক্যাপশন: Bay of Bengal warning signal number 3
ad728

উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। ফলে উপকূলে ঝড়ের আশঙ্কায় সব সমুদ্রবন্দরে তোলা হয়েছে তিন নম্বর সতর্কতা সংকেত। আজ (সোমবার) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

 

আবহাওয়া অফিস জানিয়েছেন, উত্তর বঙ্গোপসাগর তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায়

 

সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে দমকা/ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

 

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা পায়রা সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর পুনঃ তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Mahmudul Hasan

কমেন্ট বক্স