ঢাকা | বঙ্গাব্দ

এবার শ্রীলঙ্কার জালে বাংলাদেশের ৮ গোল

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 23, 2025 ইং
Bangladesh vs  Sri Lanka Football team ছবির ক্যাপশন: Bangladesh vs Sri Lanka Football team
ad728

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ও চীনের বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উপলক্ষ্যে চীন সফরে গেছে বাফুফের এলিট একাডেমির কিশোররা। দেশটির লিজাংয়ে হচ্ছে তিয়ানইউ লিওফাং টুর্নামেন্ট। বাফুফে একাডেমি দলটি দুর্দান্ত খেলছে সেখানে।

 

প্রথম ম্যাচে বাংলাদেশ ৪-০ গোলে হারিয়েছিল সেনইয়াং অনূর্ধ্ব-১৭ দলকে। আজ  (সোমবার) সকালে দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে  ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশের কিশোররা ।

 

একদিন আগে কলম্বোয় সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের ম্যাচে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। ২৪ ঘণ্টা না যেতেই এবার চীনের মাটিতে আরেকটি প্রতিযোগিতায় শ্রীলঙ্কার জালে ৮ গোল দিলো বাংলাদেশের কিশোররা।

 

৮০ মিনিটের ম্যাচে দুই অর্ধে চারটি করে গোল করেছে বাফুফে একাডেমি। প্রথমার্ধে গোল করেছেন নাইম, তাহসান, রনি ও হেদায়েত এবং দ্বিতীয়ার্ধে জোড়া গোল করেছেন মেহেদী। অন্য দুই গোল স্বপন ও তাহসানের। বাফুফে একাডেমি দল আগামীকাল চীনের স্থানীয় ইউহানের সঙ্গে খেলবে।


নিউজটি আপডেট করেছেন : Mahmudul Hasan

কমেন্ট বক্স