ঢাকা | বঙ্গাব্দ

কক্সবাজারে ফুটবল ম্যাচ নিয়ে সংঘর্ষ, ইউএনওসহ আহত ৫০ জন

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 12, 2025 ইং
ছবি- সংগৃহীত ছবির ক্যাপশন: ছবি- সংগৃহীত
ad728

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে দর্শকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) অন্তত ৫০ জন আহত হয়েছেন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল ও সন্ধ্যায় দুই দফায় কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে এ ঘটনা ঘটে।

জানা যায়, বিকেলে রামু ও টেকনাফ উপজেলার মধ্যে ফাইনাল ম্যাচ হওয়ার কথা ছিল। ম্যাচ শুরুর আগেই দর্শকে কানায় কানায় পূর্ণ হয়ে যায় স্টেডিয়াম। এসময় অনেক দর্শক গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করেন।

সেনাবাহিনী, পুলিশ ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা তাদের বের করতে গেলে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে গ্যালারি ও আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়।

এতে সদর উপজেলা ইউএনও নিলুফা ইয়াসমিনসহ অন্তত ৫০ জন আহত হন। পরে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

স্থানীয় সূত্র জানায়, আসন সংখ্যার চেয়ে বেশি টিকিট বিক্রি ও ৫০ টাকার টিকিট ৫০০ টাকায় বিক্রির অভিযোগে দর্শকের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খেলা শুরু হওয়ার আগেই গ্যালারি ভেঙে অনেকেই মাঠে প্রবেশ করেন। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও ক্ষুব্ধ দর্শকরা স্টেডিয়ামের বাইরে এবং গ্যালারি থেকে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম কাজ করছে।

নিউজটি আপডেট করেছেন : AMDADUL HOQUE BHUIA

কমেন্ট বক্স