ঢাকা | বঙ্গাব্দ

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে ধর্ম উপদেষ্টার সাক্ষাৎ

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 11, 2025 ইং
ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরীফের সঙ্গে সাক্ষাৎ ছবির ক্যাপশন: ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরীফের সঙ্গে সাক্ষাৎ
ad728

নিজস্ব প্রতিবেদক

পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. এ এফ এম খালিদ হোসেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ইসলামাবাদে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান উপস্থিত ছিলেন।

বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, দুই দেশের সম্পর্ক অভিন্ন ইতিহাস, সংস্কৃতি ও পারিবারিক বন্ধনে দৃঢ়ভাবে যুক্ত। জনগণের পারস্পরিক যোগাযোগ, শিক্ষা, বাণিজ্য ও অর্থনৈতিক অগ্রগতির ইতিবাচক ধারা অব্যাহত রাখার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

এ সময় নিউইয়র্ক ও কায়রোতে অনুষ্ঠিত পূর্ববর্তী বৈঠকের প্রসঙ্গ টেনে শেহবাজ শরীফ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্ব ও দারিদ্র্য বিমোচনে অবদানকে প্রশংসা করেন।

ড. খালিদ হোসেন পাকিস্তানের সাম্প্রতিক বন্যায় প্রাণহানির ঘটনায় শোক জানিয়ে অধ্যাপক ড. ইউনূসের পাঠানো একটি চিঠি প্রধানমন্ত্রীকে হস্তান্তর করেন। বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি ফ্লাইট পুনরায় চালুর সম্ভাবনাও আলোচনা হয়।

শেহবাজ শরীফ বলেন, দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে উচ্চ পর্যায়ের সফর বিনিময় অব্যাহত থাকবে। তিনি প্রধান উপদেষ্টাকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান। একই সঙ্গে বাংলাদেশ পক্ষ থেকেও প্রধানমন্ত্রীকে সফরের আমন্ত্রণ প্রদান করা হয়।


নিউজটি আপডেট করেছেন : Mahfuzur Rahman

কমেন্ট বক্স