ঢাকা | বঙ্গাব্দ

আফগানিস্তানকে উড়িয়ে দিয়ে ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন পাকিস্তান

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 8, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপ শুরুর আগে শিরোপা জিতেই প্রস্তুতি সম্পন্ন করলো পাকিস্তান শারজাহতে ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে আফগানিস্তানকে ৭৫ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান।

গতরাতে টস জিতে প্রথমে ব্যাট করে পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে সংগ্রহ করে ১৪১ রান। দলের পক্ষে সর্বোচ্চ ২৭ রান করেন ফখর জামান। জবাবে পাকিস্তানের বোলিং তোপে ১৫ ওভার ৫ বলে ৬৬ রানে অলআউট হয় আফগানিস্তান।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আফগানিস্তানের এটি দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। এর আগে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি-ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র ৫৬ রানে অল আউট হওয়ার রেকর্ড রয়েছে আফগানিস্তানের।

দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১৯ রানে ৫ উইকেট শিকার করেন মোহাম্মদ নাওয়াজ। ক্যারিয়ার সেরা এই বোলিং করার পরে পাকিস্তানের তৃতীয় বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে হ্যাটট্রিকের স্বাদও পান তিনি। ব্যাট হাতেও নাওয়াজ করেন ২৫ রান। তাইতো ম্যাচ সেরা ও টুর্নামেন্ট সেরা দুটো পুরস্কারই উঠেছে নাওয়াজের হাতেই।


নিউজটি আপডেট করেছেন : AMDADUL HOQUE BHUIA

কমেন্ট বক্স