চরমপত্র
ডেস্ক: ব্যস্ততম নগরী ঢাকা। রাজধানী ঢাকায় সড়কে বের হয়ে প্রতিনিয়তই পড়তে হয় নানা ধরনের
বিড়ম্বনায়। বিভিন্ন কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়ে নানা সড়ক। তাই বিড়ম্বনা এড়াতে সকালে
বের হওয়ার আগে জেনে নেওয়া যাক আজ কোথায় কোন কর্মসূচি?
সোমবার
(০৮ আগস্ট) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
পরিবেশ উপদেষ্টার কর্মসূচি
ব্রাইটার্স
ইয়ুথ সোসাইটি ও অ্যাকশনএইড বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত ইয়ুথ কপ ২০২৫-এর সমাপনী অনুষ্ঠান
অনুষ্ঠিত হবে সোমবার। রাজধানীর গুলশানের হোটেল লেকশোর গ্র্যান্ডে দিনব্যাপী এ আয়োজন
করা হয়েছে।
অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান। পাশাপাশি “সংলাপ
থেকে আন্দোলন: ইয়ুথ কপ ২০২৫-এর সমাপ্তি” শীর্ষক অধিবেশনে জাতীয় ও আন্তর্জাতিক নীতি
নির্ধারক, কূটনীতিক, সরকারি প্রতিনিধি, বিশেষজ্ঞ ও রাজনৈতিক ব্যক্তিরা অংশ নেবেন সমাপনী
আলোচনায়।
বিএনপির কর্মসূচি
ঠাকুরগাঁও
জেলা বিএনপির সম্মেলন সোমবার সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে
অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত
চেয়ারম্যান তারেক রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল
ইসলাম আলমগীর।
অন্যদিকে
একই সময়ে, সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের মওলানা আকরাম খাঁ হলে বিএনপির চেয়ারপারসনের
উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদীন ফারুক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এক
অনুষ্ঠানে।
বদরুদ্দীন উমরের প্রতি শ্রদ্ধা
কেন্দ্রীয়
শহীদ মিনারে সকাল ১০টায় সর্বস্তরের জনগণের শ্রদ্ধা জ্ঞাপনের জন্য কমরেড বদরুদ্দীন উমরকে
আনা হবে। কেন্দ্রীয় শহীদ মিনারে সমাজের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে তার প্রতি শ্রদ্ধা
জ্ঞাপন করা হবে সকাল ১০টা থেকে বেলা পৌনে ১টা পর্যন্ত। পরিবারের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের
কেন্দ্রীয় মসজিদে জোহরের নামাজ শেষে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর জুরাইন কবরস্থানে
বদরুদ্দীন উমরের দাফন সম্পন্ন হবে।
ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলনের মানববন্ধন
জাতীয়
প্রেসক্লাবের সামনে বেলা সাড়ে ১১টায় ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলনের উদ্যোগে ‘স্বৈরশাসকের
দোসরদের অপসারণের দাবিতে’ মানববন্ধন অনুষ্ঠিত হবে।
জুলাই ঐক্যের মানববন্ধন
রাজধানীতে
আওয়ামী লীগের নৈরাজ্য, আইনশৃঙ্খলার অবনতি ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে মানববন্ধন করবে
গণ-অভ্যুত্থানের স্পিরিট ধারণ করা ঐক্যবদ্ধ প্লাটফর্ম জুলাই ঐক্য। বিকেল ৫টায় শাহবাগ
জাতীয় জাদুঘরের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।
AMDADUL HOQUE BHUIA