ঢাকা | বঙ্গাব্দ

স্বরাষ্ট্র উপদেষ্টার অডিও কল রেকর্ড ভুয়া, কৃত্রিমভাবে তৈরি

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 30, 2025 ইং
স্বরাষ্ট্র উপদেষ্টার অডিও কল রেকর্ড ভুয়া, কৃত্রিমভাবে তৈরি ছবির ক্যাপশন: স্বরাষ্ট্র উপদেষ্টার অডিও কল রেকর্ড ভুয়া, কৃত্রিমভাবে তৈরি
ad728
বিজ্ঞপ্তিতে বলা হয়, অডিওটি সম্পূর্ণ ভুয়া এবং এতে ব্যবহৃত কণ্ঠ স্বরাষ্ট্র উপদেষ্টার নয়। সচেতন যে কেউ সহজেই বুঝতে পারবেন এটি বিকৃত বা কৃত্রিমভাবে তৈরি কণ্ঠ।


‘ইসমাইল চৌধুরী সম্রাট’ সহ একাধিক ভুয়া ফেসবুক আইডি থেকে ছড়িয়ে পড়া ২৫ সেকেন্ডের এই অডিওতে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ভিপি নুরের বিষয়ে এক অজ্ঞাতপরিচয় পুলিশ কর্মকর্তাকে নির্দেশনা দিতে শোনা যায় বলে দাবি করা হচ্ছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ ধরনের ভুয়া ও বিভ্রান্তিকর অডিও রেকর্ড জনসাধারণকে মিথ্যা তথ্য দিচ্ছে। এটি সমাজে গুজব ছড়িয়ে দিচ্ছে, যা জনশৃঙ্খলা ও আইনের পরিপন্থি।

বিষয়টিকে অত্যন্ত গুরুতর আখ্যা দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। দায়ীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।


এছাড়া মন্ত্রণালয় সবাইকে সতর্ক করে দিয়েছে, ভবিষ্যতে এ ধরনের ভুয়া কনটেন্ট তৈরি ও ছড়ানোর চেষ্টা করলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি আপডেট করেছেন : AMDADUL HOQUE BHUIA

কমেন্ট বক্স