ঢাকা | বঙ্গাব্দ

সপ্তাহের ব্যবধানে ইলিশের দাম কেজিতে বেড়েছে ২০০ থেকে ৩০০ টাকা।

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 30, 2025 ইং
সপ্তাহের ব্যবধানে ইলিশের দাম কেজিতে বেড়েছে ২০০ থেকে ৩০০ টাকা। ছবির ক্যাপশন: সপ্তাহের ব্যবধানে ইলিশের দাম কেজিতে বেড়েছে ২০০ থেকে ৩০০ টাকা।
ad728
সপ্তাহের ব্যবধানে রাজধানীর বিভিন্ন বাজারে বেড়েছে ইলিশের দাম। কেজিতে বেড়েছে ২০০ থেকে ৩০০ টাকা। এত দামে ইলিশ কিনতে হিমশিম খাচ্ছে সাধারণ ক্রেতারা। ফলে সুস্বাদু এই মাছের স্বাদ থেকে বঞ্চিত হচ্ছে সাধাণ মানুষ। এ ক্ষেত্রে ইলিশের দাম নিয়ন্ত্রণ এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম কমানো, জাটকা ধরা বন্ধ,চায়না জাল নিশিদ্ধ করা এবং বাজার মনিটরিং জোরদার করাসহ কঠোর 
চলছে ইলিশের ভরা মৌসুম।তবে বাজারে কমছে না ইলশের দাম। রাজধানীর বিভিন্ন বাজারে আরও চড়েছে ইলিশের দাম। সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে ২০০শ টাকা থেকে ৩০০ টাকা।রাজধানীর কারওযান বাজারে দেখা যায় খুচরা পর্যায়ে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২৩০০ টাকা থেকে ২৫০০ টাকায়। ১ কেজির ওপরে ইলিশের দাম ২৬০০ টাকা এবং দেড় কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২৮০০ টাকা কেজিতে। এছাড়া ৭০০ গ্রাম থেকে ৮০০গ্রাম ওজনের ইলিশ ১৮০০ টাকা এবং ৫০০ থেকে ৬০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১৬০০ টাকা কেজি পাইকারি দামে।
বিক্রেতারা বলছেন নদীতে মিলছেনা পর্যাপ্ত  ইলিশ ।অন্যান্য বছরের তুলনায় এ বছর ইলিশের সরবরাহ কম হওয়ায় দামও বেশি। যা প্রভাব পরেছে বাজারে।সরবরাহ বাড়লে ইলিশের দাম কমবে-দাবি বিক্রেতাদের। অনেক ব্যবসায়ীরা আবার চায়না জাল নিষিদ্ধ, জাটকা ধরা বন্ধ ও মা ইলিশ রক্ষায় আরো কাযকরী পদক্ষেপ গ্রহনে দাবি জানান।
ক্রেতারা বলছেন  ইলিশের দাম সাধারণ মানুষের  ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে।এত উচ্চ মূল্যে ইলিশ কেনার সামর্থ্য অনেকেরই নেই।অনেকে আবার ইলিশের অস্বাভাবিক দাম বৃদ্ধির জন্য সিন্ডিকেট ও মধ্যস্বত্বভোগী অসাধু ব্যবসায়ীদের  দায়ী করছেন। তাদের অভিযোগ, সরবরাহ থাকলেও নানা অজুহাতে ইলিশের দাম বাড়াচ্ছেন তারা।
বিশ্বে ইলিশ উৎপাদনে শীর্ষে বাংলাদেশ। তারপরও বাংলাদেশে ইলিশের আকাশছোঁয়া।  অতিরিক্ত দামের কারণে জাতীয় মাছ ইলিশের স্বাদ থেকে বঞ্চিত হচ্ছে দেশের নিম্ন ও মধ্যবিত্তরা।এ অবস্থায় ইলিশের দাম ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে সংশ্লিষ্টদের আরো কার্যকরী পদক্ষেপ গ্রহনের তাগিদ সচেতন মহলের।
মাহমুদুল হাসান,ঢাকা।


নিউজটি আপডেট করেছেন : Mahmudul Hasan

কমেন্ট বক্স