প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে গতকাল সোমবার রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ২৫ জন অতিরিক্ত বিচারককে নিয়োগ দেন।পরে আইন মন্ত্রণালয় থেকে বিচারকদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
এতে বলা হয়, ২৫ জনকে শপথ নেওয়ার তারিখ থেকে অনধিক দুই বছরের জন্য হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হলো। সুপ্রিমকোর্ট থেকে তাদের নাম আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল।
নতুন নিয়োগ পাওয়া ২৫ অতিরিক্ত বিচারক হলেন- সুপ্রিম কোর্টের আইনজীবী মোঃ আনোয়ারুল ইসলাম শাহীন, আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব মোঃ সাইফুল ইসলাম, চট্টগ্রামের জেলা ও দায়রা জজ মোঃ নুরুল ইসলাম, আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহের, সুপ্রিম কোর্টের রেজিস্টার জেনারেল আজিজ আহমেদ ভূঞা, সুপ্রিম কোর্টের আইনজীবী রাজিউদ্দিন আহমেদ, ফয়সাল হাসান আরিফ, আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব এস এম সাইফুল ইসলাম, সুপ্রিম কোর্টের আইনজীবী মোঃ আসিব হাসান, মোঃ জিয়াউল হক, ডেপুটি অ্যাটর্নি জেনারেল দিহিদার মাসুম কবির, হবিগঞ্জের জেলা ও দায়রা জজ জেসমিন আরা বেগম, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের সচিব মুরাদ-এ-মাওলা সোহেল, ঢাকা মহানগর দায়রা জজ মোঃ জাকির হোসেন, সলিসিটর মোঃ রফিকুল ইসলাম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মনজুর আলম, মোঃ লুৎফর রহমান, রেজাউল করিম, সুপ্রিম কোর্টের আইনজীবী ফাতেমা আনোয়ার, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহমুদ হাসান, সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুর রহমান, সৈয়দ হাসান যুবাইর, ডেপুটি জেনারেল এ এফ এম সাইফুল করিম, সুপ্রিম কোর্টের আইনজীবী উর্মি রহমান এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম ইফতেখার উদ্দিন মাহমুদ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর এটিই সুপ্রিম কোর্টে সবচেয়ে দ্বিতীয় বড় বিচারক নিয়োগের ঘটনা। এর আগে গত বছর ৯ অক্টোবর ২৩ জনকে নিয়োগ দেওয়া হয়েছিল।
শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার বিচার মোঃ মোয়াজ্জেম হোসেন।
এ সময় সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট বিভাগের বিচারপতিগন, বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
চরমপত্র