অবৈধ অস্ত্র উদ্ধারে পাচ লক্ষ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষনা
-
নিউজ প্রকাশের তারিখ :
Aug 25, 2025 ইং
ছবির ক্যাপশন: স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী
অবৈধ অস্ত্র উদ্ধারে সর্বনিম্ন পাচশত টাকা থেকে পাচ লক্ষ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষনা করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি আজ সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সা়বাদিকদের এ ঘোষনার কথা জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,অবৈধ অস্রের মধ্যে পিস্তলের জন্য ৫০ হাজার, শটগান ৫০ হাজার, চায়না রাইফেল ১ লাখ, এসএমজি ১ লাখ ৫০ হাজার, প্রতি রাউন্ড গুলির জন্য ৫০০ টাকা এবং এলএমজি'র জন্য ৫ লাখ দেয়া হবে।
কেউ অবৈধ অস্ত্রের তথ্য দিলে তার পরিচয় গোপন রাখা হবে উল্লেখ করে তিনি বলেন, লুট হওয়া সরকারি অস্ত্র ও গোলাবারুদের তথ্যদাতাদের জন্য এ পুরস্কার ঘোষনা করা হয়েছে। #
নিউজটি আপডেট করেছেন : Mahfuzur Rahman
কমেন্ট বক্স