ঢাকা | বঙ্গাব্দ

লস অ্যাঞ্জেলেসে পুড়েছে ১৫০ বিলিয়ন ডলারের সম্পদ, লুটপাট ঠেকাতে কারফিউ জারি

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 10, 2025 ইং
লস অ্যাঞ্জেলেসের দাবানল নিয়ন্ত্রণে ব্যস্ত ফায়ার সার্ভিসের সদস্যরাছবি: রয়টার্স ছবির ক্যাপশন: লস অ্যাঞ্জেলেসের দাবানল নিয়ন্ত্রণে ব্যস্ত ফায়ার সার্ভিসের সদস্যরাছবি: রয়টার্স
ad728
লস অ্যাঞ্জেলেসে আগুনের সূত্রপাত হয় গত মঙ্গলবার। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার রাত পর্যন্ত পাঁচটি স্থানে দাবানল সক্রিয়ভাবে জ্বলছিল। এর মধ্যে লস অ্যাঞ্জেলেস শহরের পশ্চিম দিকে সান্তা মনিকা ও মালিবু এলাকার মাঝে এবং পূর্ব দিকে পাসাডেনা এলাকার কাছের দাবানল দুটি সবচেয়ে বেশি ধ্বংসের কারণ হয়েছে। এই দুই দাবানলে পুড়ে ছাই হয়ে গেছে ৩৪ হাজার একর জায়গার গাছপালা, ঘরবাড়িসহ সবকিছু।

নিউজটি আপডেট করেছেন : চরমপত্র

কমেন্ট বক্স