জাপানে আঘাত হেনে চীনের দিকে ধেয়ে যাচ্ছে সুপার টাইফুন বাভি। প্রচণ্ড শক্তি নিয়ে ধেয়ে যাওয়া টাইফুনের কারণে দেশটির ছয় লাখ মানুষকে নিরাপদস্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
শক্তিশালী
টাইফুনটি জাপানের শাকিসিমা দ্বীপপুঞ্জ এবং তাইওয়ানের পূর্বাঞ্চলে তাণ্ডব চালানোর পর
চীনের দিকে যাচ্ছে।
আজ শনিবার
(১১ জুলাই) চীনা কর্মকর্তারা জানান, পূর্বাঞ্চলের ঝেজিয়াং প্রদেশ থেকে পাঁচ লাখ মানুষকে
সরানো হয়েছে। আর পার্শ্ববর্তী ফুজিয়ান প্রদেশ থেকে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে এক লাখ
মানুষকে।
কাল
রোববার ভোরে ঝেজিয়াংয়ের অত্যন্ত জনবহুল শহর ওয়েনঝোতে সুপার টাইফুনটি আঘাত হানবে। এটির
প্রভাবে ভারী বৃষ্টিপাত হবে।
যুক্তরাষ্ট্রের
প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল দিয়ে আসার সময় সুপার টাইফুনটির শক্তি অনেকটাই হ্রাস হয়েছে।
তা সত্ত্বেও সামুদ্রিক ঝড়টি এখনো বড় ঝুঁকি হিসেবে রয়ে গেছে। কারণ ঝড়টির সঙ্গে আসা মেঘে
প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রয়েছে।
চীনের
জাতীয় আবহাওয়া সংস্থা সুপার টাইফুনের জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে। এটি তাদের
চারটি অ্যালার্টের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। ঝড়টির কারণে ইতিমধ্যে কয়েকশ ফ্লাইট বাতিল
করে দেওয়া হয়েছে, ট্রেন চলাচল কমিয়ে দেওয়া হয়েছে এবং স্কুল ও ফেরি চলাচল বন্ধ রাখা
হয়েছে।
ওয়েনঝোর
৫০ বছর বয়সী বাসিন্দা হুয়াং শিনগুয়াং বার্তাসংস্থা রয়টার্সকে বলেছেন, “আমি কিছুটা উদ্বিগ্ন।
তবে আশা করি সবকিছু ঠিক হয়ে যাবে।” তিনি জানিয়েছেন, আগাম সতর্কতা হিসেবে দুই-তিনদিনের
খাবার ও পানি বাড়িতে মজুদ করেছেন তিনি। কারণ সুপার টাইফুনের কারণে সেখানকার সুপারশপগুলো
বন্ধ হয়ে যেতে পারে।
সূত্র:
আলজাজিরা, রয়টার্স
AMDADUL HOQUE BHUIA