ঢাকা | বঙ্গাব্দ

বুধবার পর্যন্ত বন্ধ বান্দরবানে সব পর্যটনকেন্দ্র

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 11, 2026 ইং
ফাইল ছবি ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728
প্রাকৃতির দুর্যোগের আশঙ্কায় বান্দরবানে পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়েছে। বুধবার (১৫ জুলাই) পর্যন্ত জেলার সব পর্যটনকেন্দ্র বন্ধ থাকবে। এই সময় পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন।
বান্দরবান জেলা প্রশাসন অফিস থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শুক্রবার বিকেলে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সানিউল ফেরদৌস বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে বান্দরবানে ভারী বর্ষণের কারণে বিভিন্ন স্থানে যোগাযোগব্যবস্থা বিঘ্নিত হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতি ও সম্ভাব্য দুর্যোগের আশঙ্কা বিবেচনায় ৯ জুলাই জারি করা জরুরি গণবিজ্ঞপ্তির সময়সীমা ১৫ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। 
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময়ের মধ্যে জেলার সব পর্যটনকেন্দ্র, ঝরনা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম এলাকা ও ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক ও সর্বসাধারণের ভ্রমণ বন্ধ থাকবে। এর আগে শুক্রবার পর্যন্ত পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা জারি ছিল।


নিউজটি আপডেট করেছেন : AMDADUL HOQUE BHUIA

কমেন্ট বক্স